সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
কালিগঞ্জে দশম শ্রেনীর শিক্ষার্থীর আত্নহত্যা

কালিগঞ্জে দশম শ্রেনীর শিক্ষার্থীর আত্নহত্যা

মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুরে আছিয়া পারভীন (১৮) নামের এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে। সে রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

মানপুর গ্রামের আবু বককার শেখের মেয়ে আছিয়া পারভীন সোমবার(১০ জুলাই) বেলা ১টার দিকে বসত ঘরের আড়ায় রশির সাহায্য ঝুলে আত্নহত্যা করে বলে জানা গিয়েছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বুলবুল কবীর ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত আছিয়া পারভীনের প্রায় ১ মাস পূর্বে শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আবু মুছা এর ছেলে মাছুম বিল্লাহ এর সাথে বিয়ে হয়।

আছিয়া পারভীনের ভাই একরামুল হোসেন জানান তার ভগ্নিপতি, বোন ও বাবা বাড়িতে ছিল। তার ভগ্নিপতি ও বাবা ঘুমাচ্ছিল পাশের কক্ষেই তার বোন আত্নহত্যা করে। একরামুল ও তার মা নাছিমা খাতুন বাড়ির বাইরে ছিল,বাইরে থেকে এসে রুমে ঢুকে বোন আছিয়া পারভীনকে আড়ার সাথে রশির সাহায্য ঝুলে থাকতে দেখে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা রশি কেটে নিচে নামালেও ততক্ষনে তার মৃত্যু ঘটে।

নিহত আছিয়া পারভীনের মা নাছিমা খাতুন তার মেয়ের মানুষিক সমস্যা ছিল এবং বিভিন্ন সময়ে আত্নহত্যার কথা বলত বলে জানিয়েছেন।

কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান আত্নহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *