সংবাদ শিরোনামঃ
কয়রায় সৌদি সরকারের পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পশ্চিম সুন্দরবন এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা, আতঙ্কে জেলেরা কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাংলাদেশের উপকূলে বিপদসংকুল সময় শুরু নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ঈদ উপহার বিতরণ পেট্রোল পাম্পে প্রশাসনের হঠাৎ অভিযান, তদারকিতে শ্যামনগর উপজেলা প্রশাসন কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গাবুরায় সুন্দরবন নারী দল সুপেয় পানি প্লান্টের শুভ উদ্বোধন
কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ

কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জে অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা আদায় করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক দুটি অভিযান এই দণ্ডাদেশ প্রদান করা হয়। বিকেল ৫টায় কালিগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মৌতলা ইউনিয়নের পিরোজপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স লায়ন এন্টারপ্রাইজ’-এ অভিযান চালায়। সেখান থেকে ৩০টি ব্যারেল জব্দ করা হয়, যার মধ্যে ৬ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল পেট্রোল ভর্তি ছিল। বাকি ২০টি ব্যারেল খালি পাওয়া যায়। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দোকানের মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহ (২৬) তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং অবৈধভাবে মজুদ করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে দুপুর ৩টা ২০ মিনিটের দিকে বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে মোঃ আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২শ লিটার তেল ও তেল বিক্রির সরঞ্জামসহ ১টি খালি ব্যারেল জব্দ করা হয়।আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এবং অবৈধ উদ্দেশ্যে তেল মজুদ রাখার দায়ে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান তাকে ২ হাজার টাকা জরিমানা করেন। কালিগঞ্জ সার্কেলের অতিঃপুলিশ সুপার রাজিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের নির্দেশনায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা ভবিষ্যতে তেলের দাম বাড়ার আশায় বা অতিরিক্ত মুনাফার লোভে এই মজুদ গড়ে তুলেছিলেন।জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *