সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত
সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ ও গাবুরার শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার

সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ ও গাবুরার শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি:
সুন্দরবনে ভ্রমণকারীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নদী পারাপারে গাবুরা ইউনিয়নের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ডাস্টবিন বিতরণ ও একটি ট্রলার উপহার দেওয়া হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠন ব্রেকিং দা সাইলেন্স-এর সার্বিক সহযোগিতায় সুন্দরবন ভ্রমণের সঙ্গে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা জর্জ কোড,লিগ্যাল এইড অফিসার ও সিভিল,মিলন দাস,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা মো: রোকনুজ্জামান,একাডেমিক সুপারভাইজার, জেলা শিক্ষা অফিস, সাতক্ষীরা আ.ন.ম. নাজমুল উলা,বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের,চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা,
১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  জি এম এম মাসুদুল আলম,বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা,ফজলুল হক,ব্রেকিং দ্য সাইলেন্স ও তেরে দেস হোমস এর প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা, নৌযান চালক, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। পর্যটকদের অসচেতনতার কারণে অনেক সময় প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য নদী ও বনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তাই সুন্দরবনে আগত পর্যটক ও নৌযান সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা তৈরি করতে ডাস্টবিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় গাবুরা ইউনিয়নের শিক্ষার্থীদের নদী পারাপারের সুবিধার্থে “আশার তরি” নামের একটি ট্রলার উপহার দেওয়া হয়। দীর্ঘদিন ধরে নদী পারাপারে ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছিল শিক্ষার্থীদের। নতুন ট্রলারটি চালু হলে শিক্ষার্থীরা নিরাপদে স্কুল-কলেজে যাতায়াত করতে পারবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ডাস্টবিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং ট্রলারটি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *