সংবাদ শিরোনামঃ
রাত পোহালেই নাজিমগঞ্জ বাজারে ১৩টি পদের নির্বাচনে লড়ছেন ২৮জন, তবে তারুণ্য নির্ভর কমিটি চায় ভোটাররা গাজী নজরুলকে বহিষ্কার, স্পিকার ও ইসিতে চিঠি পাঠিয়েছে জামায়াত কালিগঞ্জের মৌতলায় ৮০৩ বস্তা সার জব্দ, মেম্বারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা সুন্দরবন ভ্রমণে সাতক্ষীরা রেঞ্জের বিবৃতি বৃহস্পতিবার স্মার্ট হসপিটালে পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারী ক্ষমতায়নে আমাল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ  সুন্দরবনে বাঘের আক্রমণে আহত গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেছে বনবিভাগ  সাতক্ষীরা জজ কোর্টের নতুন মেয়াদেও পিপি হলেন কালিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট শেখ আব্দুস সত্তার খুলনার কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারী ক্ষমতায়নে আমাল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ  শ্যামনগরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সংবেদনশীলকরণ কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা

 উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি:

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘নানা ভাই বাহিনী’র সদস্য মিন্টু ডাকাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে উপকূলীয় এলাকায়। এ খবরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। বনজীবীদের একটি অংশের মধ্যে স্বস্তির কথাও শোনা যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করেন শ্যামনগর, কয়রা ও আশপাশের উপকূলীয় এলাকার অসংখ্য জেলে। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা থাকলে জেলেদের অপহরণ, জিম্মি করে মুক্তিপণ আদায় এবং নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়। এ কারণে বনদস্যুদের বিরুদ্ধে যেকোনো খবর উপকূলের মানুষের মধ্যে বিশেষ গুরুত্ব পায়।

গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সুন্দরবনের ‘নানা ভাই বাহিনী’র প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সদস্য বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে মিন্টু গাজীর নামও ছিল। এ সময় তাঁরা অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগের সরঞ্জাম জমা দেন।

প্রশাসনের তথ্য অনুযায়ী ৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত একটার দিকে বাগেরহাট জেলখানায় স্টক হয়ে মারা গেছেন বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *