সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন স্থানীয় বাজারের কীটনাশক বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলাম ধর্ম ত্যাগ করে বিয়ে, এরপর ৯ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা স্ত্রী; যৌতুক মামলার হুমকির অভিযোগ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ করেছে ফেইথ ইন এ্যাকশন সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে বনজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত  সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আটকে আটক করেছে কোস্ট গার্ড
শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান 

শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান 

শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(১১মে) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা ও দলিত, প্রতিবন্ধী পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নাগরিক উদ্যোগ ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে দলিত জনগোষ্ঠীর বর্তমান চিত্র ও দলিত জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় করণীয় বিষয় সমূহ নিয়ে লিখিত আকারে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

পরবর্তীতে দলিত জনগোষ্ঠীর উন্নয়ন পরিকল্পনা, সরকারি দপ্তরের সেবা সমূহ প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি সহ অন্যান্য বিষয়ে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, নাগরিক উদ্যোগ প্রধান কার্যালয়ের কর্মসূচি ব্যাবস্থাপক নাদিরা পারভীন, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো।

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধি সহায়তা নামক প্রকল্পের আওতায় অনুষ্ঠানে আলোচনা শেষে দলিত নারী ও কিশোরীদের আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ১২ জন নারীকে অফেরতযোগ্য মাথাপিছু ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো, হিসাবরক্ষক কর্মকর্তা অপু চৌকিদার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *