সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত
নিরাপত্তার চাদরে দেবহাটা উপজেলা,নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি

নিরাপত্তার চাদরে দেবহাটা উপজেলা,নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি

নিজস্ব প্রতিবেদক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নিরাপদ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেবহাটা উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।

দেবহাটা উপজেলায় স্থাপিত দুটি বেইজ ক্যাম্পে মোট চার প্লাটুন বিজিবি সদস্য নিয়মিত মোতায়েন রয়েছে।দেবহাটা উপজেলার দায়িত্বে রয়েছেন ১৭ বিজিবির অপস অফিসার মেজর সুস্মিত শোভন দাস,এএমসি। মোতায়েনকৃত সদস্যরা দিনরাত ভোটকেন্দ্র ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে টহল পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় তার নেতৃত্বে আজ ৬ ফেব্রুয়ারি দিনব্যাপি ডোমিনেশন পেট্রোল ও ভোটকেন্দ্র রেকি কার্যক্রম পরিচালনা করা হয়।টহল কার্যক্রমে জীপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল এবং আধুনিক সার্ভেলেন্স ইকুইপমেন্টস্ (বডি অর্ন ক্যামেরা ও ড্রোন) ব্যবহার করা হচ্ছে।
এছাড়াও নির্বাচন সুরক্ষা অ্যাপস ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে যেকোনো নাশকতা প্রতিরোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।
ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ এলাকা পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল স্থাপন করা হয়েছে।নির্বাচনী কার্যক্রমে স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় অব্যাহত রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর দেবহাটা উপজেলা বাসীর বহুল কাঙ্খিত সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা বদ্ধপরিকর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *