সংবাদ শিরোনামঃ
পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উদযাপন কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির ও উপজেলা প্রশাসনের ইফতার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন। শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন  কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হামলা
গাজার নিহত শিশুদের স্মরণে একশনএইডের উদ্যোগে শ্যামনগরে গ্রীন কর্নার স্থাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজার নিহত শিশুদের স্মরণে একশনএইডের উদ্যোগে শ্যামনগরে গ্রীন কর্নার স্থাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হুসাইন বিন আফতাব, শ্যামনগর থেকে।

একশনএইড বাংলাদেশের উদ্যোগে গাজায় নিহত শিশুদের স্মরণে শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘গ্রীন কর্নার’ স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশি শিশুদের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাজার নিহত শিশুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতির মূল বাংলার শিশুরা গাজার সন্তানদের স্মৃতিকে সম্মান করে নীরবতা পালন করে। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে গাজায় নিহত শিশুদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি ও মানবিকতার বার্তা বহন করবে বলে বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন একশনএইডের এলআরপি কো-অর্ডিনেটর মো. আব্দুল কাইয়ুম, চাইল্ড স্পন্সরশিপ অফিসার সমীরণ বিশ্বাস, প্রোগ্রাম অফিসার ফারুকুজ্জামান, রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন, সাংবাদিক আবু জাফর সিদ্দিক, সাংবাদিক ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, যুদ্ধ ও সহিংসতার সবচেয়ে বড় শিকার হচ্ছে নারী ও শিশুরা। ফিলিস্তিনি নারী ও শিশুদের অবিলম্বে আটক কারাবন্দিত্ব বন্ধসহ তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা জরুরি। একই সঙ্গে বিশ্বকে শিশুদের বসবাসযোগ্য ও নিরাপদ করে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, শিশুদের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *