সংবাদ শিরোনামঃ
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট
গাজার নিহত শিশুদের স্মরণে একশনএইডের উদ্যোগে শ্যামনগরে গ্রীন কর্নার স্থাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজার নিহত শিশুদের স্মরণে একশনএইডের উদ্যোগে শ্যামনগরে গ্রীন কর্নার স্থাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হুসাইন বিন আফতাব, শ্যামনগর থেকে।

একশনএইড বাংলাদেশের উদ্যোগে গাজায় নিহত শিশুদের স্মরণে শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘গ্রীন কর্নার’ স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশি শিশুদের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাজার নিহত শিশুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতির মূল বাংলার শিশুরা গাজার সন্তানদের স্মৃতিকে সম্মান করে নীরবতা পালন করে। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে গাজায় নিহত শিশুদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি ও মানবিকতার বার্তা বহন করবে বলে বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন একশনএইডের এলআরপি কো-অর্ডিনেটর মো. আব্দুল কাইয়ুম, চাইল্ড স্পন্সরশিপ অফিসার সমীরণ বিশ্বাস, প্রোগ্রাম অফিসার ফারুকুজ্জামান, রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন, সাংবাদিক আবু জাফর সিদ্দিক, সাংবাদিক ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, যুদ্ধ ও সহিংসতার সবচেয়ে বড় শিকার হচ্ছে নারী ও শিশুরা। ফিলিস্তিনি নারী ও শিশুদের অবিলম্বে আটক কারাবন্দিত্ব বন্ধসহ তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা জরুরি। একই সঙ্গে বিশ্বকে শিশুদের বসবাসযোগ্য ও নিরাপদ করে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, শিশুদের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *