সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা

পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা পর্যালোচনা সভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা। সুশীলনের পারুলিয়া ইউনিয়ন সিডিও আসাদুজ্জামান (রিপন) এর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউপি মহিলা সদস্য নুরবানু কাদেরী, হাসিনা খাতুন, ফারহানা পারভীন মুক্তি, সুশীল সমাজ প্রতিনিধি ইলিয়াস হোসেন ইদ্রিস, পারুলিয়া শিশু শ্রম কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।দেবহাটা উপজেলাকে শিশু শ্রম মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছে দেবহাটা এরিয়া প্রোগ্রাম। এরই ধারাবাহিকতায় পারুলিয়া ইউনিয়নের শিশু শ্রমের সাথে যুক্ত পরিবারগুলো কে সনাক্ত করে ইউপি চেয়ারম্যান মাধ্যমে ৩০ টি পরিবার নির্বাচন করা হয়েছে। এই ৩০ টি পরিবারের যে শিশুগুলো স্কুল থেকে ঝড়ে পড়ে শিশু শ্রমের সাথে যুক্ত হয়েছে সেই শিশুগুলো পুনরায় স্কুলে যাবে এবং শিশু শ্রম বন্ধ করবে এই শর্তে তাদেরকে ট্রেনিং ও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয় সভায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *