সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক
এম এ হালিম।
কুষ্টিয়া, ছেঁউড়িয়া, ১৮ অক্টোবর ২০২৫ –
ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে চলমান তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনেও ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে উপচে পড়া ভক্তদের সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো লালনভক্ত, সাধক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমগ্র এলাকা।
 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার  জেলা প্রশাসক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর জেলা নেতৃবৃন্দ এবং বাংলাদেশ এন সি পি, কেন্দ্রীয় কমিটির নেত্রী নুসরাত তাবাসসুম সহ কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।
দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে লালন গীতি পরিবেশন, আলোচনা সভা, ধ্যন- ও আখড়ার সাধুদের আড্ডা। বিকেলে অনুষ্ঠিত হয় লালন দর্শন ও মানবতাবাদ নিয়ে বিশেষ আলোচনা সভা, যেখানে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
রাতের পর্বে ছিল লালন অনুসারী শিল্পীদের গাওয়া দেহতত্ত্ব ও মানবধর্মবিষয়ক গান। হাজারো দর্শক এই সময় মুগ্ধ হয়ে শোনেন ‘মন রে তুমি জানো না নিজের সংবাদ’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’সহ জনপ্রিয় লালনগীতি।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল সমাপনী দিনে অনুষ্ঠিত হবে লালন সাঁইজির প্রতি শ্রদ্ধা নিবেদন, সাধু মহাসম্মেলন ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান।
লালনভক্তদের মতে, এই তিরোধান উৎসব শুধু এক সাংস্কৃতিক আয়োজন নয়—এটি মানবধর্ম, ভালোবাসা ও সাম্যের চেতনা ছড়িয়ে দেয়ার এক অনন্য মিলনমেলা।

দ্বিতীয় দিনেও লালন সাঁইজির তিরোধান অনুষ্ঠানমঞ্চে ভক্তদের ঢল

এম এ হালিম। কুষ্টিয়া, ছেঁউড়িয়া, ১৮ অক্টোবর ২০২৫ – ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে চলমান তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনেও ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে উপচে পড়া ভক্তদের সমাগম ঘটেছে। দেশের বিস্তারিত....

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায়,সিএমসি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।
 ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বকারী মোঃ গোলাম কিবরিয়া এর  সভাপতিত্তে
প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সাংবাদিক রনজিত কুমার বর্মন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, ইয়ুথ ফর দ‍্য সুন্দরবনের ট্রেনিং ফ‍্যাসিলেটর খালিদ লামি, আহবায়ক আশিকুর রহমান, আহবায়ক রুহানি, সদস‍্য মুন্না, রায়হান, আরিফা।
কর্মশালায় সুন্দরবন সংলগ্ন এলাকার বনজীবিদের প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনা, বিকল্প ব্যবহারযোগ্য উপকরণ, এবং টেকসই জীবিকা গঠনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচকরা বলেন, সুন্দরবন ও উপকূলের জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ একটি বড় হুমকি। তাই বনজীবিদের সচেতনতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা সময়ের দাবি।
কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় বনজীবি প্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
বক্তারা পলিথিন ব্যবহার কমানো, পুনঃব্যবহারযোগ্য উপকরণের প্রচার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
 শেষে সবাই সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্যামনগরে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত 

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায়,সিএমসি মিলনায়তনে বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, শিক্ষিকা কনিকা সরকারসহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সমিতির সভানেত্রী। উপস্থিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রধান, সূধী ও সদস্যরা।বক্তব্যে ইউএনও বলেন- সমাজে কন্যাশিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করা এবং তাদের সুরক্ষা, শিক্ষা ও অন্যান্য অধিকার নিশ্চিত করা। এই দিবসটি কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়ন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে।

কালিগঞ্জে কন্যাশিশু দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর বিস্তারিত....

নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিখন/শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায়, মালালা ফান্ডের অর্থায়নে ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর বাস্তবায়নে বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের আইটি অ্যান্ড প্রোগ্রাম অফিসার এম.এম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু রেজা, ডিএম একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম মিয়া ও ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে “বিয়ের পিঁড়িতে এখনি নয়, বয়স আঠারো হওয়া চাই”, “ স্কুলেতেই লিখি পড়ি, শিক্ষা নিয়ে জীবন গড়ি” “স্কুলে যাব, সুন্দর জীবন গড়বো”, “কন্যা সন্তান বোঝা নয়, যদি সে শিক্ষিত হয়”, “ফিরে আসি স্কুলে, ফিরে আসি আনন্দে”, “সুস্থ, সবল, প্রতিবন্ধী, সকলের সমান অধিকার”, “বিদ্যালয়ে আসবো, সুন্দর জীবন গড়বো” – এই স্লোগানে নাগেশ্বরী আদর্শ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উপজেলা সদরের মধ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অতিথি ও শিক্ষার্থী র‌্যালীতে অংশ গ্রহণ করেন।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিখন/শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায়, মালালা ফান্ডের অর্থায়নে ও ভলান্টিয়ার্স বিস্তারিত....

উপকূলীয় অঞ্চল প্রতিনিধিঃ
২১শে ফেব্রুয়ারি২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পশ্চিম বন বিভাগের পক্ষে পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষক এম, কে, এম ইকবাল হোসাইন চৌধুরী সহ বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ও কলাগাছিয়া টহলফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিউল ইসলাম জামি,
বুড়িগোয়ালিনী নৌ-থানা পুলিশের ইনর্চাজ খাঁন আহসান হাবিব ও সাতক্ষীরা জোন ট‍্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নৌ ও ট‍্যুরিস্ট পুলিশের সকল সদস্য সহ বুড়ি গোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী ও সকল শিক্ষকগণ উপস্থিত থেকে এ শ্রদ্ধা নিবেদন করেন।

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এদিনটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন হিসেবে পরিচিত।

আমার ভাষা বাংলা ভাষা

১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)। পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ, `উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বলে ঘোষণা দেন। মুহাম্মদ আলী জিন্নাহ’র ঘোষণার সাথে সাথেই ময়দানে উপস্থিত জনগণ সমবেতভাবে এ ঘোষণার প্রতিবাদ করেন। জিন্নাহ পুনরায় ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে গিয়ে একই রকম ভাষণ দেন। সাথে সাথেই সমবেত ছাত্ররা `না না’ বলে চিৎকার করে উঠেন। মূলত তারপর থেকেই সূচনা হয়েছিল ভাষা আন্দোলনের। তবে ভাষা আন্দোলনের চরম বহিঃপ্রকাশ ঘটে ২১ ফেব্র”য়ারি ১৯৫২ সালে। এদিনে ঢাকা মেডিকেল কলেজের আমতলায় দলে দলে ছাত্রজনতা জড়ো হয়েছিলেন। মুখে স্লোগান, বুকে সাহস। মিছিলে প্রকম্পিত হলো রাজপথ- `রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই।’ সে দিন ছাত্রদের ওপর পুলিশ গুলি চালালে পরিস্থিতি মুহূর্তে পাল্টে যায়। ছাত্রদের আন্দোলন হয়ে ওঠে সবার। ওই মাহেন্দ্রণে বাংলাদেশের ইতিহাস প্রবেশ করে এক নতুন যুগে। সেদিন বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করতে ২১ ফেব্রুয়ারির মিছিলে পুলিশের গুলিতে শহিদ হন সালাম, রফিক, জব্বার, শফিউরসহ আরও অনেকে। তাদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরার বিভিন্ন সংগঠন ও সরকারি, ব-সরকারি প্রতিষ্ঠান।

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বনবিভাগ,নৌ ও ট‍্যুরিস্ট পুলিশ

উপকূলীয় অঞ্চল প্রতিনিধিঃ ২১শে ফেব্রুয়ারি২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পশ্চিম বন বিভাগের পক্ষে পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষক এম, কে, বিস্তারিত....

বেলাবোতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত 

এম এম আব্দুল্লাহ আল মামুনঃ ‘বাজেট বাড়ুক শিক্ষায়, নারী-পুরুষ সমতায়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার দিনব্যাপী শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালালা ফান্ডের অর্থায়নে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতা ও বিস্তারিত....

শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে হবে—জগলুল হায়দার এমপি

শ‍্যামনগর প্রতিনিধিঃ শোককে শক্তিতে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলা গড়তে হবে। ১৯৭৫ সালে বাঙালি জাতির ইতিহাসে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেসব চিহ্নিত বিস্তারিত....

কালিগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ সাতক্ষীরার কালিগঞ্জে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার বেলা বিস্তারিত....

এমজেএফ প্রতিবন্ধী বিদ্যালয়ে শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে জাতীয় শোক দিবস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) দিবসটি উপলক্ষে দোয়া মোনাজাত, আলোচনা সভায় উপস্থিত ছিলেন এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম সহকারী শিক্ষক বিস্তারিত....

শ্যামনগরের গাবুরায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে

গাবুরা (শ‍্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগরের গাবুরায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। শোক র‍্যালি, আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী বিস্তারিত....