সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
মির্জাপুর এস কে পাইলট স্কুলের শিক্ষক সুমন সান্যাল কর্তৃক ছাত্র নির্যাতিত হয়েছে বলে অভিযোগ  উঠেছে

মির্জাপুর এস কে পাইলট স্কুলের শিক্ষক সুমন সান্যাল কর্তৃক ছাত্র নির্যাতিত হয়েছে বলে অভিযোগ  উঠেছে

মির্জাপুর প্রতিনিধিঃ

মির্জাপুরের এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন সান্যাল দ্বারা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের এক ছাত্র নির্যাতিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে । বুধবার ৪ অক্টোবর ২০২৩ ইং স্কুল চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। জানা যায় ক্লাস টিচার সুমন নামের এক শিক্ষক স্কুলের পাঠদান বাদ রেখে টেস্ট পরীক্ষার খাতার নাম্বার গণনা করতে ছিল । এমন সময় ফাহিম হোসেন হিমু নামের বিজ্ঞান বিভাগের এক ছাত্র কে টেষ্ট পরীক্ষার একটি খাতা দিয়ে নাম্বার গণনা করতে বলেন। গণনা করার সময় ঐ ছাত্র যোগে একটু ভুল করে। শিক্ষক বলেন কেন ভুল হল । ছাত্রটি তখন বলেন স্যার আমার ভুল হয়ে গেছে আমারকে মাফ করে দেন । এ কথা শুনার পর স্যার রেগে গিয়ে ছাত্রর চুল ধরে অনেক সময় ঘোরাতে থাকে এবং চড় থাপ্পর মারতে থাকেন। পরে ব্ল্যাকবোর্ডে মোটা করে চক দিয়ে লিখে দেন এবং সেটা নাক দিয়ে মুছান। শিক্ষক তারপরেও ক্ষান্ত হননি বরং তিনি স্কুলের মেঝেতে চক দিয়ে বৃত্ত আঁকে দেন এবং সেটা নাক ক্ষত দিয়ে শ্রেণী কক্ষের উপস্থিত সকল শিক্ষার্থীর সামনে ঐ ছাত্রকে দিয়ে মুছান এবং তাকে টানতে থাকেন । শিক্ষক সুমন শানাল আরো বলেন যদি অভিভাবকের কাছে বলস তবে আগামীকাল আরো বেশি করে মার খাবি ।কোন অভিভাবক আমার কিছু ছিঁড়তে পারবে না । ছাত্রটি অনেক লজ্জা এবং অপমান বোধ করে বাসায় কান্নাকাটি শুরু করে অপমানে আত্মহত্যা করবে জানাই । এ ব্যাপারে জানা যায় সন্তানের কথায় অভিভাবক সারারাত সন্তানের কাছে জেগে থাকে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে । অভিভাবকগণ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম কে ঘটনাটি জানালে ০৫ অক্টোবর ২০২৩ ইং বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় যাইতে বলেন । যথাসময়ে অভিভাবক গণ স্কুলে গেলেও শিক্ষক সুমন -সনাল অনুপস্থিত থাকেন । সরজমিনে ঘটনার বিষয়ে সহপাঠীদের কাছে জানতে চাইলে তারা ঘটনাটি সত্য এবং নিন্দা প্রকাশ করেন । অনেকের সাথে এরকম আচরণ করে বলে তারা জানান । সহপাঠীর আরো বলে এই শিক্ষকের কারণে বেশিরভাগ শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকে । সহ পাঠিদের কাছে তথ্য নেওয়ার সময় আরেক শিক্ষক জনাব চন্দন সরকার সাংবাদিকদের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং বলেন আমরা যা খুশি তাই করব আপনারা স্কুলে ঢুকছেন কেন ।সুমন সান্যাল শিক্ষকের অনুপস্থিত থাকার ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে কোন ছুটির দরখাস্ত দেয় নাই এবং আমাকে কিছু বলেন নাই তখন সময় ১১:০০ টা বাজে । প্রধান শিক্ষক বিষয়টা সমাধান করার জন্য অপরগতা প্রকাশ করে বলেন আমার দ্বারা সমাধান করা সম্ভব না উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হতে বলেন । বিষয়টি মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে মুঠো ফোনে জানানো হয় তিনি লিখিত অভিযোগ দিতে বলেন এবং ছাত্রটি যাতে অপমানে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় তাহার জন্য খেয়াল রাখতে বলেন । এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে বিষয়টি জানানো হয় এবং অভিযোগ পত্র দেওয়া হয়েছে জানা গেছে। এলাকাবাসী শিক্ষক সুমন শানাল এর ব্যাপারে জানতে চাওয়া হলে সকলে বলেন তিনি অনেক খারাপ লোক ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *