সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের এমএল এসএস কিবরিয়াকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

শ্যামনগরে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের এমএল এসএস কিবরিয়াকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

বুড়িগোয়ালিনী( শ্যামনগর) প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় অঞ্চলে অবস্থিত বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের কেয়ারটেকার কাম নাইটগার্ড গোলাম কিবরিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট রোববার সকাল ১১ টায় ছাত্রছাত্রী, অভিভাবক ও সুশীল সমাজের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার মুজিবুর রহমানের সভাপতিত্বে ও স্থানীয় বাসিন্দা রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন , অভিভাবক আব্দুল হাকিম, স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন,জাকির সিদ্দিকী সোহাগ, ফারুক হোসেন,স্কুলের দশম শ্রেণির ছাত্রী হালিমা খাতুন ও অষ্টম শ্রেণির ছাত্রী মাইশা আক্তার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন , কিবরিয়া একজন লম্পট, স্কুলের চাকরির পূর্বে স্কুলের একটি মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ করার মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন জেল খাটার পর মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেয়ে চাকরিতে বহাল ছিল।সম্প্রতি একটি মেয়ের সাথে অশালীন নগ্ন ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়ায় তাকে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করেন। উক্ত মেয়েকে নিয়ে চলে যাওয়ার ঘটনা মেয়ের মা শ্যামনগর থানায় ১৪ আগস্ট কিবরিয়া সহ চারজনকে আসামি করে ১৮ নং মামলা করেন।শ্যামনগর থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে সাতক্ষীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছে। অথচ কিবরিয়াকে এখনো আটক করতে পারেনি।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, কিবরিয়া বিদ্যালয়ে যোগদান করার পর থেকে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে বিদ্যালয়ের সুনাম নষ্ট করছে। আমরা চাই দ্রুত বিদ্যালয় থেকে দুশ্চরিত্র লম্পট কিবরিয়াকে স্থায়ী ভাবে বহিস্কার করা হোক। তা না হলে আমাদের ছেলেমেয়েদের এই বিদ্যালয়ের আর পাঠাবো না।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলেন, কিবরিয়া এর আগেও অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। এবারে তার অসামাজিক কাজে লিপ্ত হওয়ার পর্ণ ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায় আমাদের মা বাবা আমাদের স্কুলে আসতে দিচ্ছে না। তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার না করলে আমরা আর এই বিদ্যালয়ে আসবো না। সে যদি বিদ্যালয়ের ভীতরে আসে বা আবার চাকরীতে যোগদান করে তাহলে আমরা টিসি নিয়ে অন্য বিদ্যালয়ে চলে যাবো।

বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে তার পর্ণ ভিডিও ছড়িয়ে পড়ায় আমাদের দৃষ্টিগোচর হলে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাকে কেন স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না তা জানিয়ে ৭ দিনের ভীতর সন্তোষজনক জবাব দেয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। সাময়িক বরখাস্তের কপি শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, খুলনা মাধ্যমিক শিক্ষা অফিস, যশোর শিক্ষা বোর্ডেও পাঠানো হয়েছে।

কিবরিয়া রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ও নারী অপহরণ মামলায় জেল হেফাজতে ছিলেন। এছাড়াও জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সহ আমাকে ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সাথে উচ্চস্বরে বাগবিতণ্ড, নৈতিক স্খলন, পর্ণ ভিডিও তৈরি করে চলেছেন যা বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। উক্ত ভিডিও প্রকাশিত হওয়ার পর বিদ্যালয় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *