সংবাদ শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি
দেবহাটার দুই ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ

দেবহাটার দুই ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ

দেবহাটা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহাকে ঘিরে দেবহাটার পারুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের প্রায় সাড়ে ১১’শ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনভর এ দুটি ইউনিয়নে এসব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। সকালে পারুলিয়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, ইউপি সদস্য রবিউল ইসলাম, আব্দুর রকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নওয়াপাড়া ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চলতি দায়িত্বরত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম। এসময় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীসহ সকল ইউপি সদস্য, সদস্য ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *