সংবাদ শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি
শ্যামনগরে ২ দিন ব্যাপী জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণের সমাপনী

শ্যামনগরে ২ দিন ব্যাপী জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণের সমাপনী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

বে-সরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি- এনগেজ প্রকল্পের আয়োজনে শ্যামনগরের ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের বাড়িতে কৃষি ব্যবস্থা সম্প্রসারণে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়েনের ২০ জন উপকারভোগীকে ২ দিন ব্যাপী জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণের আয়োজন করে।

মঙ্গলবার (২৩ মে) সকাল দশটায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হলরুমে শুরু হওয়া প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন, বিশেষ অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা।
আজ বুধবার (২৪ মে) উক্ত প্রশিক্ষণের সমাপনী দিনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, প্রশিক্ষক হিসাবে ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গাজী আব্দুস সালাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলী হাসান। আরও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার নীলিমা রানী সহ সকল কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে বাড়িতে প্রতি ইঞ্চি জায়গা যেন চাষের আওতায় আসে এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *