সংবাদ শিরোনামঃ
দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
শ্যামনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন যোগদানকৃত সহকারি শিক্ষকদের সম্বর্ধনা

শ্যামনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন যোগদানকৃত সহকারি শিক্ষকদের সম্বর্ধনা

আল-হুদা মালী, নিজস্ব প্রতিনিধ: শ্যামনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন যোগদানকৃত সহকারি শিক্ষকদের সম্বর্ধনা করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারী) শ্যামনগর প্রাথমিক শিক্ষক সমিতি ভবন মিলনায়তনে শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের যৌথ আয়োজনে, শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের পরিচালনায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদানকারী ৮১ জন সহকারি শিক্ষক-শিক্ষিকাগণকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়া, বিশেষ অতিথি ইনস্ট্যাক্টর কামরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন, ইদ্রিস আলী, জহুরুল ইসলাম, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের শ্যামনগর শাখার সভাপতি পরিমল কুমার কর্মকার , প্রধান শিক্ষক ও শিক্ষকা নেতৃবৃন্দ।

শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়া বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে আধুনিকায়ন করে বিস্তর কাজ করছেন।শিক্ষাক্ষেত্রে সরকার প্রদত্ত সকল দায়িত্ব যথাযথ পালন করতে হবে। বিদ্যালয়ে যথাযথ আগমণ – প্রস্থান করতে হবে। ছাত্রছাত্রীদের সাথে আনন্দঘন পরিবেশে মিষ্টভাষায় পাঠদান করতে হবে। সকল শিক্ষক , অভিভাবক ও কমিটির সদস্যদের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করতে হবে। নতুন যোগদানকারী ৮১ জন সহকারি শিক্ষক-শিক্ষিকাগণকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী শিক্ষক তরিকুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *