সংবাদ শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি
শ্যামনগরে প্রধান শিক্ষকের আত্মহত্যা মামলায়; ইউপি চেয়ারম্যানসহ ৬ আসামি গ্রেফতার

শ্যামনগরে প্রধান শিক্ষকের আত্মহত্যা মামলায়; ইউপি চেয়ারম্যানসহ ৬ আসামি গ্রেফতার

 

শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ ছয় আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, আবুল বাসারকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলার ছয় আসামিকে ঢাকা রমনা এলাকায় একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে র‍্যাব রোববার সকালে থানায় হস্তান্তর করেছে। জানাযায় তারা হাইকোর্টে জামিন ধরার জন্য সেখানে অবস্থান করছিলেন।

আটককৃতরা হলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের শেখ মোমিন আলীর ছেলে কৈখালি এসআর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভক সদস্য আলী মোর্তজ, পশ্চিম কৈখালি গ্রামের জমির গাজীর ছেলে অভিভাবক সদস্য জাকির গাজী, সাহেবখালি গ্রামের শেখ নওশের আলীর ছেলে কৈখালি এসআর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিন, একই গ্রামের বাহার আলী গাজীর ছেলে সমাজিক বিজ্ঞানের শিক্ষক আব্দুল মান্নান ও বৈশখালি গ্রামের মতিউল্লাহ সরদারের ছেলে শারীরিক শিক্ষার শিক্ষক আব্দুল মজিদ।

প্রসঙ্গত, বুধবার (৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে গলায় তোয়ালে দিয়ে আম গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার। তার পরিবারের দাবি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শোকজ নোটিশ পেয়ে আত্মহত্যা করেন তিনি। এই ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার পারভীন শ্যামনগর থানায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও স্কুলের শিক্ষকসহ মোট সাতজনের নামে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা দায়ের করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *