কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে চাঁচাই মাঠ এলাকা থেকে গোলাম রব্বানী নামের এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দিকে উপজেলার চাঁচাই মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত গোলাম রব্বানী কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি চাঁচাই গ্রামের আকবর আলী মোড়লের ছেলে। এছাড়াও তিনি বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য। ২০১৫ সালে উপজেলা যুবলীগের সভাপতি এসএম আনোয়ারুল কবীর লিটু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের যৌথ স্বাক্ষরিত বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির ১৪নং সদস্য। তাছাড়া তার বিরুদ্ধে বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপির নেতা কর্মীদের হয়রানী করার অভিযোগ আছে।
Leave a Reply