আব্দুল্লাহ আল মামুনঃ
দেবহাটা উপজেলার ২ নং পারুলিয়া ইউনিয়নের গ্রাম ও পাড়া পর্যায়ে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ নভেম্বর শনিবার সকাল ১১ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে উক্ত ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ২ নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং উন্নয়ন সহায়তা তহবিল, বিবিজি’র অর্থায়নে ৭৫টি ফুটবল এবং ২০টি ক্রিকেট বল ও ব্যাড বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে জনাব অসীম কুমার ঘোষ এর সভাপতিত্বে ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের সচীব প্রবীর হাজারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, ক্রীড়াবিদ সফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply