সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ 
জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী

জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী

চাঁদপুর প্রতিনিধি।

বংগোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান (যা উপকূল অতিক্রম করে গভীর নিম্নচাপে পরিণত হয়) এবং এর প্রভাবে সৃষ্ট জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে মোট ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে, যার মধ্যে সদ্য রোপণ করা আলু ও প্রস্তুত করা আলুর জমি, পাকা ধান, লাগানো ভট্রা,সরিষা ও সব্জির মাঠ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে তিন দিনে ১০২ মিলিমিটারের মতো টানা বৃষ্টি হওয়ায় নিচু ও সমতল আলুর জমি সহ ফসলের মাঠ তলিয়ে যায়।জেলাজুড়ে মাঠের পাকা ও আধাপাকা রোপা আমন ধানের গাছ বাতাস ও বৃষ্টিতে মাটিতে নুয়ে পানিতে ডুবে গেছে। এতে পাকা আমন ধান পচে যাওয়া এবং বাড়তি শ্রমিক মজুরি দিয়ে ধান কাটার লোকসানের মুখে পড়েছেন কৃষকরা । সদ্য বপন করা ভুট্টা ও সরিষার জমিতে পানি জমে চারা নষ্ট হয়েছে ও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
গত মৌসুমের আলু এখনো হিমাগারে নতুন মৌসুম শুরু হয়ে যাওয়ার পরও হিমাগার (কোল্ড স্টোরেজ) ও কৃষকের ঘরে গত মৌসুমের বিপুল পরিমাণ আলু অবিক্রিত অবস্থায় পড়ে থাকায় সরাসরি আর্থিক লোকসান, আলু পচে নষ্ট হওয়া এবং নতুন মৌসুমের সংরক্ষণে জায়গা সংকটসহ বহুমুখী ক্ষতির মুখে পড়ছেন কৃষক ও ব্যবসায়ীরা। হিমাগারের ভাড়া, বস্তা ও পরিবহন খরচ মিলিয়ে প্রতি কেজি আলুর খরচ দাঁড়িয়েছে প্রায় ২৫-৩০ টাকা বা তার বেশি। অথচ বাজারে পুরোনো আলুর চাহিদা ও দাম কম থাকায় বিক্রি করলেই কৃষক ও ব্যবসায়ীদের বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক, ক্ষুদ্র কৃষক ও বর্গা চাষি ।
এমতাবস্তায় খাদ্য অধিকার আন্দোলন চাঁদপুর জেলার পক্ষ থেকে সভাপতি ও জেলা কৃষকদলের সভাপতি মুহাম্মদ এনায়েতুল্লাহ খোকন ও সাধারন সম্পাদক ও আরসিডিএস নির্বাহী পরিচালক মুহাম্মদ সাদেক সফিউল্লাহ এক বিবৃতিতে নিন্মোক্ত দাবি দাওয়া তুলেধরেনঃ

সরকারের কাছে দাবি (নীতিগত ও তাৎক্ষণিক সহায়তা)
কৃষিঋণ মওকুফ ও কিস্তি স্থগিত: সরকারি ব্যাংক ও এনজিওগুলো থেকে নেওয়া চলমান কৃষিঋণের সুদ মওকুফ এবং আগামী অন্তত ৬ মাসের জন্য কিস্তি আদায় স্থগিত রাখার দাবি।
বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ: ক্ষতিগ্রস্ত জমিতে পুনরায় আলু, ভুট্টা বা সবজি চাষের জন্য জরুরি ভিত্তিতে প্রণোদনা হিসেবে বিনামূল্যে উচ্চফলনশীল বীজ, সার ও নগদ আর্থিক সহায়তা।
শস্য বীমা (Crop Insurance) চালু: ভবিষ্যতে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি ভর্তুকিতে বাধ্যতামূলক ও সহজলভ্য শস্য বীমা চালু করা।
জলাবদ্ধতা নিরসন: খাল ও নালাগুলো সংস্কার করে বর্ষা বা অকালবৃষ্টিতে যেন ফসলের মাঠে পানি জমে না থাকে, তার স্থায়ী ব্যবস্থা করা।
ন্যায্যমূল্যে সরাসরি ফসল কেনা: মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি গত মৌসুমের আলু সহ কৃষকের মাঠ থেকে ন্যায্যমূল্যে বেঁচে যাওয়া ফসল কিনে নেওয়া।

দাতা সংস্থা ও এনজিওর কাছে দাবি (আর্থিক ও কারিগরি সহায়তা)
জলবায়ু তহবিল থেকে ক্ষতিপূরণ: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট অসময়ের এই বৃষ্টির ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আন্তর্জাতিক ও দেশীয় দাতা সংস্থাগুলোর ‘লস অ্যান্ড ড্যামেজ’ (Loss & Damage) তহবিল থেকে সরাসরি ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের নগদ অর্থ সহায়তা।
বিনা সুদে বা নামমাত্র সুদে ঋণ: এনজিওগুলোর প্রচলিত চড়া সুদের ঋণের বদলে দীর্ঘমেয়াদি ও সুদমুক্ত ‘পুনর্বাসন ঋণ’ প্রদান।
জলবায়ু সহনশীল প্রযুক্তি: দুর্যোগ সহনশীল ফসলের জাত এবং আধুনিক কৃষি-আবহাওয়া সতর্কবার্তা সরাসরি কৃষকের মোবাইলে পৌঁছানোর প্রকল্প গ্রহণ। সাধারণ কৃষকদের কাছে আবহাওয়া বুলেটিনের বার্তা সরাসরি বা সময়মতো পৌঁছায়নি। ফলে অনেকেই আবহাওয়ার ঝুঁকি না বুঝেই ঠিক বৃষ্টির আগমুহূর্তে আলুবীজ রোপণ করে ফেলেন ।
জলবায়ু পরিবর্তন জনিত আবহাওয়া উপযুগী কৃষকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ব্যবস্থা করা ।
ছবি; সম্প্রতি ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *