সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে বিদায়ী ও নবাগত ইউএনও কে সন্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করেছে কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ কালিগঞ্জে বিএনপি নেতা রোকনুজ্জামানের নেতৃত্বে আ’লীগের লকডাউন বিরোধী মিছিল জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড. আঃ সালাম খান সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা সভা অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় কালিগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা অনুষ্ঠিত শ্যামনগরে উপকূলীয় যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারি আটক শ্যামনগরের ভামিয়া গ্রামে মহা ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা
কালিগঞ্জে বিএনপি নেতা রোকনুজ্জামানের নেতৃত্বে আ’লীগের লকডাউন বিরোধী মিছিল

কালিগঞ্জে বিএনপি নেতা রোকনুজ্জামানের নেতৃত্বে আ’লীগের লকডাউন বিরোধী মিছিল

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে আ’ লীগ ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি সেক্রেটারী পদপ্রার্থী রোকনুজ্জামানের নেতৃত্বে অঙ্গসহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) কালিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়কে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহীনুর রহমান, বিষ্ণুপুর বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক জিএম মুরশিদ আলী, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা জাকির হোসেন, নাসিম, সুমন, তাসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মিছিল থেকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।এ সময় নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের জানমাল, জননিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। কোনো কর্মসূচির কারণে জনদুর্ভোগ সৃষ্টি হলে তা কোনোভাবেই কাম্য নয়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড এবং জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা জরুরি। বিক্ষোভ মিছিলের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। পাশাপাশি জ্বালাও পোড়াওকারীদের প্রতিহত করার প্রত্যায় ব্যাক্ত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *