সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের কথিত বনদস্যু ‘জনাব বাহিনীর’ প্রধান জনাব এসআরবি’র হাতে আটক সুন্দরবন ঘুরতে এসে ময়মনসিংহের ভালুকার এক পর্যটক নিখোঁজ হয়েছেন জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছে লিডার্স ‎সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জের পল্লীতে মসজিদের জায়গা দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ​ভাগবা গরীবের ডাক্তার, টাকা নয়, সেবাই যার ধর্ম পল্লী চিকিৎসক আজমুল হোসেন সাদিক কয়রায় কালিকাপুর গ্রামে মাষ্টার আব্দুর রশিদের বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল যে সকল বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন দেবহাটায় শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম

কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এবং মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজগর আলী। মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ, নাগরিক সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই তাঁর লক্ষ্য। তিনি আরও বলেন, গণমাধ্যমের সঙ্গে এ ধরনের মতবিনিময় কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং জনগণের কথা শোনা, তাদের প্রত্যাশা বোঝা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আহম্মদ উল্লাহ বাচ্চু, ইশারাত আলী, আলমগীর হোসেনসহ কালিগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।সভায় এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও জনগণের প্রত্যাশা নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *