সংবাদ শিরোনামঃ
দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত বুধবার স্মার্ট হাসপাতালে চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং ডাকাত সাত্তার বাহিনীর কাছে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার সুন্দরবনের কথিত বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক, উপকূলজুড়ে জেলেদের স্বস্তি ও আনন্দ দেবহাটায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালি উত্তোলন বন্ধ করল প্রশাসন আগামীকাল স্মার্ট হসপিটালে পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ডেঙ্গুতে মৃত্যু ইসহাক আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক সুন্দরবন থেকে বনদস্যু নির্মূল না হলে এলাকা ছাড়তে হবে জেলে-বাওয়ালিদের, জীবিকা নিয়ে চরম বিপাকে
বুধবার স্মার্ট হাসপাতালে চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা

বুধবার স্মার্ট হাসপাতালে চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা

নিজস্ব প্রতিবেদক:
স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল বুধবার (৪ নভেম্বর ২০২৬) চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন। এদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন সময়ে চিকিৎসাসেবা প্রদান করবেন চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসাসেবা প্রদান করবেন—
১. ডা. হাদীউজ্জামান তিনি মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ। স্ট্রোক, খিঁচুনি, হাত-পা অবশ, মাথাব্যথা, মাথা ঘোরা, স্নায়ুরোগ, পারকিনসন্স, নিউরোপ্যাথি এবং ঘাড় ও কোমরের স্নায়ুর ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেবেন। তাঁর রোগী দেখার সময় বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
২. ডা. মোঃ হাসানুর রহমান তিনি অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। হাড় ভাঙা, কোমর ও ঘাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা, জয়েন্টের সমস্যা, স্পাইনের রোগ, বাতব্যথা, স্নায়ুর ব্যথা, শিরার সমস্যা ও প্যারালাইসিসের চিকিৎসা এবং পরামর্শ দেবেন। তাঁর রোগী দেখার সময় বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
৩. ডা. ফারজানা ইয়াসমিন তিনি স্ত্রীরোগ, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। বন্ধ্যাত্ব, মাসিকের অনিয়ম, অতিরিক্ত রক্তক্ষরণ, জরায়ুর টিউমার, ডিম্বাশয়ের সিস্ট, সাদা স্রাব, গর্ভকালীন জটিলতা ও প্রসূতি সেবাসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা ও পরামর্শ দেবেন। তাঁর রোগী দেখার সময় বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
৪. ডা. তন্ময় কুমার বিশ্বাস তিনি মেডিসিন, সার্জারি এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রদান করবেন। ক্ষত, ফোঁড়া, কাটা-ছেঁড়া, জ্বর, সংক্রমণসহ বিভিন্ন সমস্যায় চিকিৎসা ও পরামর্শ দেবেন। তাঁর রোগী দেখার সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার পাশাপাশি স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে আধুনিক ডিজিটাল ল্যাবরেটরি, DR ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, এন্ডোস্কপি, ইসিজি ও ইকোসহ বিভিন্ন আধুনিক ডায়াগনস্টিক সুবিধা। এছাড়া প্রতি বৃহস্পতিবার এনোমালি স্ক্যানের ব্যবস্থা রয়েছে।
চিকিৎসাসেবা গ্রহণ ও সিরিয়ালের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ০১৩১০-৩৬১৮১৮ নম্বরে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক চিকিৎসা, নির্ভুল রোগ নির্ণয় ও বিশ্বস্ত সেবা প্রদানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি রোগীদের সেবা দিয়ে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *