সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালি উত্তোলন বন্ধ করল প্রশাসন আগামীকাল স্মার্ট হসপিটালে পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ডেঙ্গুতে মৃত্যু ইসহাক আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক সুন্দরবন থেকে বনদস্যু নির্মূল না হলে এলাকা ছাড়তে হবে জেলে-বাওয়ালিদের, জীবিকা নিয়ে চরম বিপাকে দেবহাটায় পুলিশের অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা, স্কুলগামী শিশুদের হয়রানি ও চুরির অভিযোগে যুবক আটক সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি শ্যামনগরে লোকাল বাসের ধাক্কায় ভ্যানচালক সাগরের মৃ+ত্য শ্যামনগরের স্মার্ট হসপিটালে সোমবার পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা
দেবহাটায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালি উত্তোলন বন্ধ করল প্রশাসন

দেবহাটায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালি উত্তোলন বন্ধ করল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খলিশাখালি তালতলা এলাকায় অবৈধভাবে ভূগর্ভস্থ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের মহোৎসব বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে এবং সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনায় এই অবৈধ কার্যক্রম বন্ধ করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে একটি অসাধু চক্র খলিশাখালি তালতলা নামক স্থানে কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করে আসছিল। এর ফলে ওই এলাকার মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল।
​বিষয়টি স্থানীয়দের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। তার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ অপু দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেন।
​প্রশাসনের এমন কঠোর নির্দেশের পর সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ বালি উত্তোলন কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
​প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং অবৈধ বালি উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *