আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধারসহ মোঃ সাইদুর রহমান পল্টু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার (২ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে দেবহাটা উপজেলার চরশ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার এসআই মোঃ বেলায়েত হোসেন, এসআই আহম্মদ আলী ও এএসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় চরশ্রীপুর গ্রামের কিনু বদ্দির বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সাইদুর রহমান পল্টুকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে।অভিযানে তাঁর কাছ থেকে ৩০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পরে গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশ পাহারায় সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দেবহাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply