সংবাদ শিরোনামঃ
সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ এন‌জিএফ এর তৈরী পা‌নির প্লান্ট নষ্ট, খাবার পা‌নির সংক‌টে গাবুরা ৯নং সোরা। দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হুসাইন বিন আফতাব, শ্যামনগর শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল স্মার্ট হসপিটালে বুধবার চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। সাতক্ষীরা পশ্চিম  সুন্দরবনে যৌথ অভিযান: দুটি ডিঙি নৌকা জব্দ, আটক ৭
দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুনঃ

সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা ও বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল প্লাটফর্ম কিশোরীদের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে তরুণদের অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরা দেবহাটায় অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দেবহাটা উপজেলা হলরুমে ‘সমতায় তারুণ্য’ (Shomotay Tarunno) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করে আমাদের যুব টিম। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

সংলাপে সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণার প্রভাব, নারী ও কিশোরীদের সমান সুযোগ ও অংশগ্রহণ, অনলাইন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ এবং দায়িত্বশীল গণমাধ্যম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা ও যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, সংলাপের আগে প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পৃথক দুই দিনে দুটি যুব নেতৃত্বাধীন সংগঠনের (YLO) ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। প্রতিটি সেশনে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষসহ ৩০ জন করে তরুণ-তরুণী অংশ নেন। দুই সেশনে মোট ৬০ জন অংশগ্রহণকারী জেন্ডার স্টেরিওটাইপ, নারী ও কিশোরীদের অধিকার, সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্ব ও অ্যাডভোকেসি নিয়ে আলোচনা করেন।

পূর্ববর্তী সেশনগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে আয়োজিত এই সংলাপে তরুণদের মতামত ও সুপারিশ স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং নারী ও কিশোরীদের নিরাপদ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন মারুফ সাহা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাসরিন জাহান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মিজানুর রহমান,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন এর ৭,৮,৯ সংরক্ষিত আসনের মহিলা সদস্যা রেহেনা পারভীন, টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় সরকারি এর সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আমিরুল ইসলাম,ধর্মীয় নেতৃত্ববৃন্দ, স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি, ইয়ুথ লিডার, নারী নেতৃত্ব ও সমতায় তারুণ্য প্রকল্পের কর্মী মোঃ মনিরুল ইসলাম।

আয়োজকরা জানান, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণে ও ডিজিটাল প্লাটফর্মে নিরাপত্তা শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়; পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং কার্যকর সংলাপের মাধ্যমে সমাজ গঠনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তাদের প্রত্যাশা, এ ধরনের সংলাপ জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে যৌথ উদ্যোগ গ্রহণের পথ সুগম করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *