আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরাজেলা খবর
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নোড়ারচক গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোড়ারচক গ্রামের মৃত ইছতুল্যা সরকারের ছেলে আব্দুল গফ্ফার এবং একই গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে শাহাজাহান আলী গাজী (৬৫)।
থানা সূত্রে জানা যায়, দেবহাটা থানার এসআই আল আমিন, এসআই আহম্মদ আলী, এসআই সঞ্জয় পাল, এএসআই মো. আকিজুর রহমান, এএসআই মো. রহমত শেখ ও এএসআই আলাউদ্দীন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় সিআর মামলার পরোয়ানাভুক্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply