সংবাদ শিরোনামঃ
দরদির ১২৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা,নতুন দায়িত্ব পেলেন যারা কয়রায় মৎস্য ঘেরে লুটতরাজ আহত ১ ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শুক্রবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল যে সকল বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন গাবুরার মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, জলদস্যু নিয়ে এলাকাবাসীর ক্ষোভ জীবনসংগ্রাম, মেধা, সাংগঠনিক দক্ষতা ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে এগিয়ে নেওয়ার এক পরিচিত মুখ যুবদল নেতা শাহজাহান রনি। দৃষ্টিশক্তি হারানো যুবদল নেতা আলমগীরের পাশে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন দ্বিতীয় টাকি’ খ্যাত শ্যামনগর দুর্গাবাটিতে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে প্রতিমা বিসর্জন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের পিতা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
দৃষ্টিশক্তি হারানো যুবদল নেতা আলমগীরের পাশে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন

দৃষ্টিশক্তি হারানো যুবদল নেতা আলমগীরের পাশে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের দৃষ্টিশক্তি হারানো অসহায় যুবদল নেতা মোঃ আলমগীর হোসেন মল্লিক ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক ও গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সালাউদ্দিন লিটন।
মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি আলমগীর হোসেন মল্লিকের খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি আলমগীর ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

আলমগীর হোসেন মল্লিক গাবুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। কয়েক বছর আগে দৃষ্টিশক্তি হারানোর পর থেকে তিনি অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। দৃষ্টিশক্তি হারিয়ে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটছে তাঁর ও পরিবারের সদস্যদের।

এ অবস্থায় তাঁর খোঁজখবর নেওয়া এবং পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের খোঁজখবর নেওয়ার মতো উদ্যোগ সমাজে মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলমগীর হোসেন মল্লিক ও তাঁর পরিবারের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার প্রত্যাশা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *