হাফিজুর রহমান শিমুল ঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি বিতরণ করেন সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার এমপি। মঙ্গলবার (২০/১০/২০২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই শাড়ি বিতরণ কার্যক্রমের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মাননীয় সংসদ সদস্য। তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা সমুন্নত রাখার মাধ্যমে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। স্হানীয় প্রশাসন কে আইন শৃঙ্খলা এবং পুজা উদযাপন উপলক্ষে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা গড়ে তোলার জন্য নির্দেশ দিয়েছেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তানিয়া আক্তার। এসময়ে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দীকি, সেক্রেটারী আব্দুর রউপ প্রমুখ।
Leave a Reply