সংবাদ শিরোনামঃ
মায়ের ওপর নির্যাতনের অভিযোগ: ছেলের লাথিতে বৃদ্ধার দাঁত ভাঙল, থানায় মামলা বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রশিবিরের অফিস সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেবহাটায় গাঁজাসহ ১জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামী আটক দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ
দেবহাটায় গাঁজাসহ ১জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামী আটক

দেবহাটায় গাঁজাসহ ১জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামী আটক

আব্দুল্লাহ আল মামুনঃ

দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১জন আসামী ও পরোয়ানাভুক্ত অপর ১ জন মোট ২জন আসামী আটক হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। জানা গেছে, দেবহাটা থানার পিএসআই বিপ্লব মালাকার ও এএসআই (নিঃ) সাগর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করাকালে ২৬ জুন রাত ১২টার দিকে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে দেবহাটা থানার উঃ সখিপুর এলাকা থেকে ২৫ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাগর আহমেদ (২৬), পিতা-আবুল কাশেম, সাং-উত্তর সখিপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন এবং পৃথক অপর এক অভিযানে কুলিয়া এলাকা হতে পরোয়ানাভূক্ত আসামী মিজানুর রহমান (২৭), পিতা- আইজুল মিস্ত্রি ওরফে আজিজুল জোয়ার্দ্দার, সাং- বালিয়াডাঙ্গা (আশুমার্কেট), সাং- কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, শান্তিশৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সবসময় তৎপর। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আসামীদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *