সংবাদ শিরোনামঃ
শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান বুড়িগোয়ালিনীতে জমি নিয়ে বিরোধ: দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারধরের অভিযোগ উপকূলের মায়েদের জীবন চলে নোনা জলে: মাতৃত্বের আলোয় দুশ্চিন্তার ছায়া গাবুরায় ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ  শ্যামনগরের ডন হত্যা মামলাসহ দুই ডজন মামলার আসামি রবিউল জোয়ারদার কে গ্রেপ্তার করেছে র‌্যাব দেবহাটা থেকে আটির আমের আড়ালে প্রতিদিন দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে গোবিন্দভোগ আম 
সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ ও গাবুরার শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার

সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ ও গাবুরার শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি:
সুন্দরবনে ভ্রমণকারীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নদী পারাপারে গাবুরা ইউনিয়নের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ডাস্টবিন বিতরণ ও একটি ট্রলার উপহার দেওয়া হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠন ব্রেকিং দা সাইলেন্স-এর সার্বিক সহযোগিতায় সুন্দরবন ভ্রমণের সঙ্গে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা জর্জ কোড,লিগ্যাল এইড অফিসার ও সিভিল,মিলন দাস,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা মো: রোকনুজ্জামান,একাডেমিক সুপারভাইজার, জেলা শিক্ষা অফিস, সাতক্ষীরা আ.ন.ম. নাজমুল উলা,বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের,চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা,
১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  জি এম এম মাসুদুল আলম,বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা,ফজলুল হক,ব্রেকিং দ্য সাইলেন্স ও তেরে দেস হোমস এর প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা, নৌযান চালক, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। পর্যটকদের অসচেতনতার কারণে অনেক সময় প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য নদী ও বনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তাই সুন্দরবনে আগত পর্যটক ও নৌযান সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা তৈরি করতে ডাস্টবিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় গাবুরা ইউনিয়নের শিক্ষার্থীদের নদী পারাপারের সুবিধার্থে “আশার তরি” নামের একটি ট্রলার উপহার দেওয়া হয়। দীর্ঘদিন ধরে নদী পারাপারে ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছিল শিক্ষার্থীদের। নতুন ট্রলারটি চালু হলে শিক্ষার্থীরা নিরাপদে স্কুল-কলেজে যাতায়াত করতে পারবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ডাস্টবিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং ট্রলারটি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *