শ্যামনগর মুন্সিগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা কর্তৃক পরিচালিত সুন্দরবন মিউজিয়াম শেখণ কেন্দ্র গল্প তরী-এ আজ অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সভায় সুন্দরবন সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয় শনিবার(১৮ অক্টোবর ২০২৫) তারিখ সকাল ১০টায়, সুন্দরবন মিউজিয়াম কেন্দ্র তে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শ্রীমতী নীপা চক্রবর্তী।সভায় সভাপতিত্ব করেন প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেরণার হেড অব প্রোগ্রাম তৌহিদুল ইসলাম, দুর্বার প্রজেক্ট-এর প্রোজেক্ট ম্যানেজার আসাদুজ্জামান, বারসিক উপজেলা সমন্বয়কারী মনোঞ্জয় মণ্ডল, সিজেআরএফ ফিল্ড ফ্যাসিলিটেটর শিরিনা পারভীন, উপকূলীয় প্রেসক্লাবের সদস্য জহিরুল ইসলাম, সিএনআরএস বিফোরআরএল প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর মায়া রানীসহ সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিগণ।
হেড অব প্রোগ্রাম তৌহিদুল ইসলাম বলেন,
যুগ যুগ ধরে সুন্দরবন আমাদের জীবন ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বনজীবি, ভাষা, কৃষ্টি ও বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা হুমকির মুখে পড়ছে। তাই সংরক্ষণের পাশাপাশি আমরা কাজ করছি কীভাবে এই সংস্কৃতি ও ঐতিহ্য জীবন্ত রাখা যায়। ভাষা ও সাংস্কৃতিক স্কুল, প্রান্তিক নারীদের পণ্য প্রদর্শনী কেন্দ্র, আদিবাসী উদ্যোক্তা কেন্দ্র এবং পুরাকীর্তি সংরক্ষণে আমরা উদ্যোগ নিচ্ছি।
এসময় দুর্বার প্রজেক্টের প্রোজেক্ট ম্যানেজার আসাদুজ্জামান বলেন,আমরা চাই কিশোরীরা হোক জলবায়ু যোদ্ধা। তারা সমাজে নারী নেতৃত্ব, পরিবেশ সচেতনতা এবং পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে।
প্রধান অতিথি নীপা চক্রবর্তী বলেন,নারীর নেতৃত্ব বিকাশে প্রেরণার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা স্থানীয়ভাবে তাদের পাশে আছি এবং মিউজিয়ামের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী বলেন,আমি বহু চ্যালেঞ্জ পেরিয়ে আজ এখানে এসেছি। সকলকে নিয়ে সুন্দরবন সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছি। এই মিউজিয়াম আগামীর প্রজন্মের জন্য একটি মাইলফলক হবে। দেশের অন্যান্য মিউজিয়ামের সঙ্গে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে, এবং শিক্ষার্থীসহ আন্তর্জাতিক পর্যটকরাও গবেষণা ও দর্শনের জন্য আসবেন। আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাদের শক্তি, যা লক্ষ লক্ষ মানুষের প্রেরণার উৎস হবে।
সভা পরিচালনা করেন দুর্বার প্রজেক্ট-এর এসআরএইচআর অফিসার ভারতী মণ্ডল।

Leave a Reply