সংবাদ শিরোনামঃ
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ
শ্যামনগরে উচ্ছেদে ভূমিহীনদের পুনঃবাসনের দাবীতে অবস্থান কর্মসূচি

শ্যামনগরে উচ্ছেদে ভূমিহীনদের পুনঃবাসনের দাবীতে অবস্থান কর্মসূচি

শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায়, সড়ক ও জনপদ (সওজ) এর রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে সরকারি খাস জায়গা আবুমুক্ত করার নিমিত্তে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
বুধবার ১৫ই অক্টোবর, সকাল ১১টা সময়, পূর্বে ঘোষিত সওজের ০৮ অক্টোবর গণ বিজ্ঞপ্তি প্রকাশের রোডম্যপ হিসাবে শ্যামনগর উপজেলার ফায়ার সার্ভিস মোড় হয়তে ৫৭ তম কিলোমিটার এ  অবস্থিত ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয়  পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।  সেখানে থাকা রাস্তার উভয় পাশে ভূমীহীনদের  বসবাস।
তাদের বাড়ি উচ্ছেদর পরে,  বাসস্থান হারিয়ে সর্বহারা হয়েছে শতাধিক পরিবার। এই সকল পরিবারের সাথে নিয়ে উচ্ছেদ স্থলে  অবস্থান নেন দুইজন তরুণ ও তাদের সহযোগীরা।
অবস্থান কর্মসূচীতে থাকা ২ জন তরুন হাফিজুর রহমান ও জান্নাতুল নাঈম “উচ্ছেদে ভূমিহীন দের পুনঃবাসন চাই” সংবলিত প্ল্যাকার্ড নিয়ে  তারা বলেন উচ্ছেদে সকল ভূমিহীন দের মানবিক দৃষ্টিতে অন্যত্র পুনঃবাসন নিশ্চিত করতে হবে এবং সরকারি গুচ্ছ গ্রামে তাদের বসবাসের সূযোগ করে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি  মাসুম বিল্ল্যাহ ও বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের, শ্যামনগর উপজেলার সাবেক আহবায়ক শরিফুল ইসলাম ও ভুক্তভোগী পরিবার সহ প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *