সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
বুড়িগোয়ালিনী বাগে জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী মাহমুদা আক্তার কোরআনে হাফেজা হয়েছেন

বুড়িগোয়ালিনী বাগে জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী মাহমুদা আক্তার কোরআনে হাফেজা হয়েছেন

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বাগে জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী হাফেজা মোছাঃ মাহমুদা আক্তার সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি এই মাদ্রাসা থেকে তৃতীয় হাফেজা হিসেবে কৃতিত্ব অর্জন করলেন।
মাহমুদা আক্তার দীর্ঘ ২ বছরের অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করেন। তার এই অর্জনে শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করেছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের প্রতিষ্ঠান থেকে আরও একজন ছাত্রী হাফেজা হয়েছে। এ ধারা অব্যাহত থাকুক, এটাই আমাদের কাম্য।”
মাহমুদা আক্তারের বাবা-মাও মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের দোয়া কামনা করেছেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এ মাদ্রাসা থেকে আরও অনেক কন্যাশিশু কোরআনের হাফেজা হয়ে আলোকিত সমাজ গড়বে।হাফেজা মাহমুদা আক্তার পিতা মোহাঃ মাহমুদুল হাসান ঢালী। গ্রামঃফুলতলা মুন্সিগঞ্জ শ্যামনগর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *