সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড
সুনামগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সম্পন্ন

সুনামগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সম্পন্ন

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের উদ্দ্যোগে সুনামগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৭ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে জেলা জগৎজ্যোতি পাঠাগারের হল রুমে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের আয়োজনে পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন জেলার সভাপতি জাহাঙ্গীর চৌধুরী রিফাতের সভাপতিত্বে ও সহ-সভাপতি ওমর ফারুক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক সাইদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক সাজিদুল হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা ন্যাশনাল পিপলস পার্টির সাধারন সম্পাদক মো: আজিজুল হক প্রমুখ।
রচনা প্রতিযোগীতায় জেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *