সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন পয়েন্টে বনবিভাগের অভিযানে অবৈধভাবে বনজ সম্পদ আহরণের সরঞ্জাম উদ্ধার 

সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন পয়েন্টে বনবিভাগের অভিযানে অবৈধভাবে বনজ সম্পদ আহরণের সরঞ্জাম উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন পয়েন্টে বনজীবী অপরাধ দমন ও বন্যপ্রাণী সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, এবং সন্ধ্যা হতে রাতভর চলা এ অভিযানে অংশ নেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান।
 সাতক্ষীরা রেঞ্জারের সহকারী রেঞ্জ কর্মকর্তা
 জানান, সুন্দরবনের কলাগাছিয়া, আড়পাংশিয়া নদী, সোনাখালী,ধানঘরা খাল,দোবেকীর আওতাধীন খবরাখালী, হরিখালী, মুক্তবাংগাল এলাকাসহ কয়েকটি পয়েন্টে হঠাৎ অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধভাবে কাঁকড়া, মাছ আহরণসহ কয়েকটি ফাঁদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জ সহকারী কর্মকর্তা আরো জানান, অবৈধভাবে বনজসম্পদ আহরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বন রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করা হচ্ছে।
অভিযানের কারণে অবৈধ বনজ সম্পদ  সংগ্রহকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযান না থাকায় কিছু সময় ধরে বিভিন্ন পয়েন্টে অবৈধ প্রবেশ ও বনজসম্পদ আহরণের ঘটনা বাড়ছিল।তবে বনবিভাগ বর্তমান সময়ে যে ভাবে প্রতিদিন অভিজান চলাচ্ছে বনে অবৈধভাবে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।
বনবিভাগ জানিয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান আরও জোরদার করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *