সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
সাতক্ষীরায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদার করনের লক্ষে সভা

সাতক্ষীরায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদার করনের লক্ষে সভা

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরনের লক্ষ্যে জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহিত দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রাণিসম্পদ দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরন প্রকল্প এর প্রকল্প পরিচালক ডা: মোঃ আজিজুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ।
এ সময় সাতক্ষীরা জেলার সকল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাগণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরন প্রকল্পের সাতক্ষীরা সদর উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা মমতাজ পারভীন, তালা উপজেলা সেলিনা আক্তার, কালিগঞ্জ উপজেলা সুকান্ত দাশ, আশাশুনি উপজেলা সুকুমার বৈদ্য, শ্যামনগর উপজেলা সুভাস বৈরাগী, কলারোয়া উপজেলার সুমন মোস্তফা উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার নিরাপদ খাদ্য নিশ্চিতকরনের লক্ষ্যে কসাইখানা পরিদর্শন এবং ৪ টি জুনোটিক রোগে আক্রান্ত গবাদীপশু জবাই থেকে বিরত রাখা ও সুস্থ্য সবল গবাদীপশু জবাই করার নির্দেশনা প্রদান, গবাদীপশুর ভ্যাক্সিনেশন, এবং ৪ টি জুনোটিক রোগ তড়কা, টিবি, ব্রুসেলোসিস ও জলাতঙ্ক রোগের সার্ভিলেন্স কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধিতে জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরন প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *