সংবাদ শিরোনামঃ
গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা  দেবহাটার পারুলিয়ায় সন্ত্রাস, পতিতাবৃত্তি, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা সুন্দরবনে পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা” অনুষ্ঠিত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীসহ সর্বমোট সাত জন ডাকাত অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘের টিভি-চেয়ার সরিয়ে নেওয়াসহ কেওড়া গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ
শ‍্যামনগরে শরুব ইয়ুথ টিমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শ‍্যামনগরে শরুব ইয়ুথ টিমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:

শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ জুলাই) বেলা ১১ টায় শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামে অবস্থিত শরুব ইয়ুথ টিমের নিজস্ব কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে শরুব এর প্রতিষ্ঠাতা পরিচালক এস.এম জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে অত্র এলাকার অসহায়, দুঃস্থ, হতদরিদ্র, নারী, শিশু, প্রবীণদের চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন মেডিকেল অফিসার, ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আছিয়া আক্তার (স্বপ্না), এমবিবিএস (ডিইউ), সিএমইউ (আল্ট্রাসনো)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন (প্রস্তাবিত পৌরসভা) পরিষদের সদস্য এস.কে সিরাজ, ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হাসান, খানপুর মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওমর ফারুক, শ্যামনগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. সাইফুদ্দিন সিদ্দিক, দৈনিক কাফেলার উপকূলীয় প্রতিনিধি মো. ইয়াছিন মোড়ল, ডক্টর’স এ্যাসিসট্যান্ট সাদিয়া পারভীন, নিউজ সারাদিন এর মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রদীপ কুমার মন্ডল, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবক রাশিদুল ইসলাম, সুমাইয়া আক্তার, সুমী, নাহিদা সুলতানা, সাবেরা খাতুন, সোহেল রানা, এহসানুল মাহবুব তানভীর, আবু তালহা, হিমাদ্রী রাজ হিমু, সাথী আক্তার প্রমুখ।

সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত প্রায় শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। জলবায়ু পরিবর্তন জনিত কারনে ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষ যারা অর্থাভাবে উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন না, তাদের জন্য দোরগোড়ায় এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় অত্র এলাকাবাসী শরুব ইয়ুথ টিম ও ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধ।

পায়ে সু আর চোঁখে সানগ্লাস পরা কি অপরাধ ? এমন প্রশ্ন তুলেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক বশিরউদ্দীন। তার দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকে মনগড়া ও অসত্য তথ্য দিয়ে অপপ্রচার করছে একটি চক্র।

সংবাদমাধ্যমের কাছে এমন অভিযোগ তুলে বশিরউদ্দীন বলেন, আমি একজন সরকারি গাড়িচালক। নিয়ম মেনে দায়িত্ব পালন করি। কিন্তু আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে গল্প সাজিয়ে বলা হচ্ছে, নষ্ট গাড়ির নামে বিল তোলা হয়। অথচ এ অভিযোগ সঠিক নয়।

তিনি জানান, হাসপাতালে তিনটি অ্যাম্বুলেন্স ও একটি পিকআপসহ চারটি গাড়ি সচল রয়েছে। তবে সরকারি চালক মাত্র দুইজন। তিনি নিজে ও অপর চালক জয়নুল আবেদীন। বাকি দুইটি গাড়ি চালান স্বেচ্ছাসেবক সুমন গাজী ও হায়দার আলী। যেখানে সব গাড়ি সচল, সেখানে নষ্ট গাড়ির নামে বিল তোলার অভিযোগ হাস্যকর। পায়ে সু বা চোখে সানগ্লাস পরে ডিউটি করার বিষয়টিকে অপরাধ হিসেবে তুলে ধরা হচ্ছে। অথচ আইনে বলা আছে, চালকদের পায়ে সু পরা বাধ্যতামূলক। চশমাটি মূলত ২৫০ পাওয়ারে অটোসান চশমা। যা রোদে গেলে কালো ও ছায়ায় আসলে সাদা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কুদরত-ই-খুদা বলেন, বশিরউদ্দীনের বিরুদ্ধে যে সকল অভিযোগ এনে প্রচার করা হচ্ছে সেটি মনগড়া। লক্ষ্য করলে দেখবেন জনস্বার্থে তথ্য তুলে ধরা হয়নি, বরং ব্যক্তিগত আক্রোশ থেকে করা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেলের গাড়িচালক বশিরউদ্দীনকে নিয়ে অপপ্রচার

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জের পল্লীতে মাদকের বিরুদ্ধে  প্রতিবাদ করায় হামলার ঘটনায় পাঁচজন হাসপাতালে। ঘটনাটি উপজেলার কালিকাপুর গ্রামে ঘটেছে। থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবৎ প্রশাসনের নজর এড়িয়ে স্থানীয় একটি চক্র অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সচেতনমহল হীন কাজের প্রতিবাদ করলেও বন্ধ হয়নি তাদের মাদক ব্যবসা ও সেবন। বৃহস্পতিবার বিকেলে কালিকাপুর খেয়াঘাট সংলগ্ন এলাকার মৎস্য ব্যবসায়ী মুকুল ঢালী, আইয়ু আলী, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, মাদক বিক্রির প্রতিবাদ করলে চক্রটির সদস্যরা প্রতিবাদকারিদের বেদম মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে মারাত্মক যখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর এলাকার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আজগার আলী, আলাউদ্দীন, নাসির উদ্দীন, সাইফুল ইসলাম, ইমরান হোসেন ও মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। এলাকাবাসী বিষয়টি স্থানীয়ভাবে নিষেধ ও প্রতিবাদ করলেও তারা উল্টো হুমকি ধামকি দিয়ে শান্তি ভঙ্গের পরিস্থিতি সৃষ্টি করে। একপর্যায়ে জাহাঙ্গীর গং আয়ুব আলীসহ প্রতিবাদ কারীদের বেধড়ক মারপিট করায় পাঁচজন মারাত্মক যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও এলাকায় মাদক ব্যবসা বন্ধের জন্যে জোর দাবি জানিয়েছে।

কালিগঞ্জে মাদকের বিরুদ্ধে  প্রতিবাদ করায় হামলায় হাসপাতালে পাঁচজন

শ্যামনগর, সাতক্ষীরা।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহ সেবক আব্দুল মজিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন,
মোঃ মারুফ হোসেন, পিতা- মৃতঃ শহিদুল ইসলাম, গ্রামঃ- গুমানতলী, পোষ্টঃ- ঈশ্বরীপুর, শ্যামনগর, সাতক্ষীরা অসুস্থ্য হয়ে আব্দুল মজিদের কাছে চিকিৎসা গ্রহন করেন। পরবর্তীতে তার অভিযোগ অনুযায়ী তার পা কর্তন করতে হয়। তিনি আব্দুল মজিদের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ করে।
পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ, খুলনা।
 সিভিল সার্জন, সাতক্ষীরা।
আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তার অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য স্বাস্থ্য বিভাগের তিন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।
তদন্ত কমিটিকে আগামী ০৩ কর্ম দিবসের মধ্যে যথাযথ তদন্ত পূর্বক লিখিত আকারে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
 এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে সহ সেবক আব্দুল মসজিদের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি শুনেছি এবং আমার বিরুদ্ধে অভিযোগ করেছে এটা আমি জানি।

সহ সেবক আব্দুল মজিদের ভুল চিকিৎসার কারণে রুগীর পা কর্তন করতে হয় অভিযোগে তদন্ত কমিটি গঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *