সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয়
শ্যামনগরে রাস্তার দুই পাশ ভাঙ্গায় খোলা আকাশের নিচে এখন খুচরা বিক্রেতারা বিক্রয় করছেন বিভিন্ন পণ্য

শ্যামনগরে রাস্তার দুই পাশ ভাঙ্গায় খোলা আকাশের নিচে এখন খুচরা বিক্রেতারা বিক্রয় করছেন বিভিন্ন পণ্য

শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানের পর এখন খোলা আকাশের নিচে চলছে চা বিক্রি। দীর্ঘদিন ধরে সড়কের জায়গা দখল করে স্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করছিলেন অনেকে। সম্প্রতি সওজ বিভাগের উচ্ছেদ অভিযানে এসব স্থাপনা সরিয়ে নেওয়া হয়।
দোকান উচ্ছেদের পর জীবিকার তাগিদে অনেক চা বিক্রেতা এখন সড়কের পাশে খোলা জায়গায় অস্থায়ীভাবে চা বিক্রি করছেন। বৃষ্টির দিনে বা রোদে তাদের কষ্ট বেড়ে যায়, তবু জীবিকার টানে চলছে তাদের ব্যবসা।
 চা বিক্রেতা হোসেন আলী বলেন, বসার জায়গা পাই না, তবুও চা বিক্রি বন্ধ রাখলে সংসার চলবে না। তাই খোলা জায়গায় চা বানিয়ে বিক্রি করছি। হোসেন আলী আরো বলেন বিগতদিন এই স্থানে আমার একটা খাওয়ার হোটেল ছিল সড়ক ও জনপদ বিভাগ ভেঙ্গে দেওয়াই আমার প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে, তবে বর্তমানে জীবিকার তাগিদে এই খোলা আকাশে বিক্রি করতে হচ্ছে চা। একই স্থানে চায়ের দোকান্দার লিটন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন নিজস্ব কোন জায়গা না থাকার কারণে সড়ক বিভাগ আমাদের দোকান ঘর ভেঙ্গে দেওয়ার পরে খোলা আকাশের নিচে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করছি।নরসুন্দর নবি গাজী বলেন সারাদিন রোদে দাঁড়িয়ে যে কয় টাকা আয় ইনকাম হয় সেটি নিয়েই জীবিকা নির্বাহ করে থাকি।
স্থানীয়দের দাবি, এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট স্থানে বসার ব্যবস্থা করা উচিত, যাতে তাদের জীবিকা ও সড়কের শৃঙ্খলা দুই-ই বজায় থাকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *