সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন
মোরেলগঞ্জে স্কুল শিক্ষক নিখোঁজ

মোরেলগঞ্জে স্কুল শিক্ষক নিখোঁজ

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী
শিক্ষক মহিদুল ইসলাম(৩৫) ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মহিদুল
ইসলাম ১৩৬ নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক
ও গাজীরঘাট গ্রামের সেকান্দার আলীর ছেলে।
মহিদুল ইসলাম গত বৃহস্পতিবার বেলা ৯ টার পর থেকে বাগেরহাটের সরুই
এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।

এ বিষয়ে মহিদুলের স্ত্রী মৌসুমি খানম বলেন, বাগেরহাট আদালতে চলমান
একটি মালার কজে গত ১৬ ফেব্রুয়ারী বাগেরহাট আদালতে যান। এর পর
থেকে তিনি নিখোজ রয়েছেন।
এ ঘটনায় গত শুক্রবার(১৬ ফেব্রুয়ারী) বাগেরহাট সদর থানায় সাধারণ
ডায়েরি করেছেন মহিদুলের স্ত্রী মৌসুমি খানম । এর একদিন পরে (১৭
ফেব্রুয়ারী) র‍্যাব-৬ এ মহিদুলকে উদ্ধারের জন্য আবেদন করেছেন তার
ছোট ভাই গাজীরঘাটের ওয়ার্ড মেম্বর ওহিদুল ইসলাম।
এ বিষয়ে ১৩৬ নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষিকা নাদিরা বেগম বলেন, ১৫ ফেব্রুয়ারী মহিদুল ইসলাম ছুটি চেয়ে
বিদ্যালয় থেকে চলে গেছেন। এর পর থেকে বিদ্যালয়ের সাথে তার কোন
যোগাযোগ নেই।
বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, জিডিমূলে তদন্ত
চলছে। এখনো ওই শিক্ষকের কোন সন্ধান পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *