সংবাদ শিরোনামঃ
কয়রায় সৌদি সরকারের পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পশ্চিম সুন্দরবন এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা, আতঙ্কে জেলেরা কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাংলাদেশের উপকূলে বিপদসংকুল সময় শুরু নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ঈদ উপহার বিতরণ পেট্রোল পাম্পে প্রশাসনের হঠাৎ অভিযান, তদারকিতে শ্যামনগর উপজেলা প্রশাসন কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গাবুরায় সুন্দরবন নারী দল সুপেয় পানি প্লান্টের শুভ উদ্বোধন
বাগেরহাটের মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং স্থানীয় মৎস্য জীবিদের উদ্দেশ্যে জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেছে কোস্ট গার্ড

বাগেরহাটের মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং স্থানীয় মৎস্য জীবিদের উদ্দেশ্যে জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেছে কোস্ট গার্ড

Oplus_0

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় ( ১০ মার্চ ২০২৫) তারিখ সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাট জেলার মোংলা থানাধীন জয়মনিঘোল ও তৎসংলগ্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার রাশেদ জামান, এএমসি উপস্থিত ছিলেন।

এছাড়াও অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। উক্ত জনসচেতনতামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *