সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয়
নদীপথে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

নদীপথে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

কালিগঞ্জ প্রতিনিধি।

সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ কৌশলে সীমান্ত নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক বীরেশ্বর দাশগুপ্ত (৪৫) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, বীরেশ্বর একটি বড় স্টিলের ট্যাংকের ভেতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে পাঁচ লিটারের খালি পানির বোতল বাঁধা ছিল, যা ভেসে থাকার কাজে ব্যবহৃত হয়।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বসন্তপুর সীমান্ত পেরিয়ে কাঁকশিয়ালী নদী ধরে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান তিনি। ট্যাংকটি দেখে সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তাকে আটক করে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, বিজিবি আটক করে তাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বাক্স বানিয়ে নদীতে নেমেছিল। পরবর্তীতে জোয়ার তাকে ভাসিয়ে বাংলাদেশের মধ্যে নিয়ে আসে। আটক ভারতীয় নাগরিককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *