সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
জননিরাপত্তায় নীলডুমুর ১৭ বিজিবির টহল

জননিরাপত্তায় নীলডুমুর ১৭ বিজিবির টহল

শ্যামনগর প্রতিনিধিঃ

নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি)-এর আওতাধীন জননিরাপত্তায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ ও থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে টহল দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি)।

শনিবার (১০ আগস্ট) সকাল থেকে বিজিবি সদস্যরা নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি)-এর আওতাধীন শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটাসহ বিভিন্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও জননিরাপত্তায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধসহ থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে টহল দিতে দেখা যায় বিজিবিকে। এছাড়াও এসব এলাকার বিভিন্ন থানা পরিদর্শন করে তাঁরা।

কালিগঞ্জ থানা পরিদর্শনকালে সাংবাদিকদের নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর পরিচালক, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার, সিগন্যালস্ বলেন, আমরা সীমন্ত রক্ষার পাশাপাশি নিয়োজিত হয়েছি বাংলাদেশের বর্তমান যে সংস্কার প্রয়োজন সেটা নিয়ে কাজ করা। যে অফিসিয়াল কার্যক্রম গুলো চালু করা প্রয়োজন সেগুলোকে চালু করতে প্রশাসনকে সহযোগিতা করা এবং রাষ্ট্রযন্ত্রকে চালু করা। এখন আমাদের প্রধান দায়িত্ব হল আমাদের যে থানাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই থানাগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং থানাগুলোতে কার্যক্রম করা। থানাগুলোকে কার্যক্রম্য শুরু করতে পুলিশ প্রশাসনকে যে সহযোগিতা করার তা বিজিবির পক্ষ থেকে করা হবে।

এছাড়াও তিনি বলেন, এই মুহূর্তে থানা গুলোকে যদি কার্যক্ষম করতে না পারি তাহলে আমাদের জনগণ তাদের কাঙ্খিত সেবাটুকু পাবে না। আর কাঙ্খিত সেবাটুকু না পেলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেটা অবনতি হয়েছে সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে সকলকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এবং শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা থানার কার্যক্রম চালু করতে পুলিশকে সহায়তা সহ ২৪ ঘন্টা থানা পাহারায় কাজ করছে বিজিবি।

এসময় আরো উপস্থিত ছিলেন- কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, কালিগঞ্জ থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালিগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক রাকিব হোসেন, মিডিয়া সমন্বয়ক শেখ শোয়েব আহমেদ, সমন্বয়ক রিয়াজ হোসেন, কালিগঞ্জ থানার নিরাপত্তায় কর্মরত আনসার ব্যাটেলিয়ানের সদস্য হাবিলদার শাহীন তালুকদার, মিনহাজ উদ্দিন প্রমুখ।

এছাড়াও এসময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *