সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার তদন্ত না করে প্রতিবেদনে দেওয়ায় মানববন্ধন

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার তদন্ত না করে প্রতিবেদনে দেওয়ায় মানববন্ধন

কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের তহশীলদার মোঃ সিরাজুল ইসলাম কাগজীর বিরুদ্ধে বগা পূর্বপাড়া জামে মসজিদের জমির নামের অভিযোগ তদন্ত না করে প্রতিবেদন দেওয়ায় তহশীলদেরকে শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার বিকেল ৫টার সময় বগা পূর্বপাড়া জামে মসজিদের সামনে মসজিদের মুসল্লীদের আয়োজনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বগা পূর্বপাড়া জামে মসজিদের সম্পত্তির মধ্যে ২ শতক জমি পাবে দাবি নিয়ে বগা গ্রামের রফিকুল ইসলাম এর স্ত্রী খাদিজা খাতুন তার ভাই বেলাল হোসেনের কু-পরমর্শে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগালি ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারকে নির্দেশ দেন। কিন্তু তহশীলদার ঘটনাস্থল পরিদর্শক না করে তিনি তার ব্যক্তিগত মোটরসাইকেল ড্রাইভার ইয়াসিন আলী ও অফিস সহায়ক শহিদুল ইসলামকে দিয়ে তদন্ত করান। আমরা তাদেরকে জমির সকল কাগজ পএ সহ সর জমিনে গিয়ে সবকিছু দেখায়। এবং ভূমি অফিসের তহশিলদার সিরাজুল ইসলাম কাগজের কাছে একাধিকবার মসজিদের মুসল্লি সহ আমরা গিয়ে জমির সকল কাগজপত্র দেখায়। কিন্তু তিনি আমাদের কে আশ্বস্ত করেন আমি সঠিক প্রতিবেদন দেব।কিন্তু তিনি মোটা অংকের টাকার বিনিময়ে সম্পূর্ণ একটি মিথ্যা প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাখিল করেছেন এবং সেই প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন তহশিলদার এবং অফিস সহায়ক আবু তাহের তদন্ত করেছেন। সেটি সম্পূর্ণ মিথ্যা, আমরা এই ভূমি অফিসে তহশীলদার কে তদন্ত না করে প্রতিবেদন দেওয়ায় তাকে সর্বোচ্চ শাস্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বগা পূর্বপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর সরদার,বিশিষ্ট সমাজসেব সোহাগ হোসেন সরদার, নওশের আলী সরদার, এলাই বক্স মালী, আব্দুল হাকিম গাজী, এলেম সদ্দার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *