সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড
কয়রায় দারুল হিকমাহ মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কয়রায় দারুল হিকমাহ মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

 

মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

কয়রা সদরে অবস্থিত দারুল হিকমা মডেল মাদ্রসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বেলা ১১ টায় মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মাদাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আঃ গনির সভাপতিত্বে ও হাফেজ আবুল হাসানের পরিচালনায় ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা ওলিউল্যাহ মাওলানা নুরুল ইসলাম, , মাওলানা আয়ুব আলী,ইউপি সদস্য মাসুম বিল্যাহ, ইউপি সদস্য আবু হাসান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ফরহাদ হোসেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল্যাহ। আরও বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, প্রভাষক মইনুল ইসলাম, আশিকুল ইসলাম, সমাজ সেবক শাহাবুদ্দিন সানা,মাওলানা আঃ রহিম,ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মুস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, ব্যাবসায়ী মফিজুল ইসলাম, ওয়ালটন শোরুমের ডিলার মিজানূর রহমান, ডাঃ কামরুজ্জামান প্রমুখ। এবারের বার্ষিক পরীক্ষায় মাদ্রাসা হতে প্লে থেকে ৪র্থ শ্রেনী পর্যন্ত ১৫০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ফলাফল অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য,অভিভাবক সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *