মাসুদ পারভেজ কালিগঞ্জঃ
কালিগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বেলা ১২ টায়
২০২৩-২৪ অর্থ বছরে বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, এবং বর্ষা প্লাবিত ধানক্ষেতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে, কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা), উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মৎস্য দপ্তর এর অফিস সহকারি সাবিনুর প্রমূখ।
দিনেট অপরদিকে উপজেলা রাজস্ব অফিসের পুকুরে মাছের পোনা মুক্ত করেন কালিগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) আজাহার আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আব্দুল হাকিম, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান প্রমুখ।
কালিগঞ্জ উপজেলা পরিষদ ও কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস এর পুকুরসহ উপজেলার ২০টি পুকুরে ও জলাশয়ে ৫শ’২০ কেজি কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।
Leave a Reply