সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন
কালিগঞ্জের পারুলগাছা প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জের পারুলগাছা প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
কালিগঞ্জের পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ রবিবার (২৯ জানুয়ারী) বেলা সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  অভিভাবক ও শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা। প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএমসি’র সদস্য গ্রামডাক্তার তরুন কুমার রায়। মা ও অভিভাবক সমাবেশে অভিভাবক ও শিক্ষক রামকৃষ্ণ রায়সহ উপস্থিত অনেক অভিভাবক বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শতাধিক মা ও অভিভাবক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা পারভীন, রেহেনা পারভীন, রাশিদা পারভীন, সঞ্জয় মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *