সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’—- সাবেক এমপি কাজী আলাউদ্দীন বৃহস্পতিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃ+ত্যু; ‘মানসিক ভারসাম্যহী ছিলেন, বলছে পরিবার সুন্দরবনে আত্মসমর্পণকারী বনদস্যুরা ফের সক্রিয় হয়ে জিম্মি করা শুরু করেছে জেলেদের 
কয়রায় পাটের বিকল্প কেনাফ চাষ জনপ্রিয় করতে মাঠ দিবস

কয়রায় পাটের বিকল্প কেনাফ চাষ জনপ্রিয় করতে মাঠ দিবস

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় পাটের বিকল্প হিসেবে আঁশ জাতীয় ফসল কেনাফ আবাদ জনপ্রিয় করতে কৃষকদের উদ্বুদ্ধ করনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জুন) দুপুরে কয়রা উপজেলার হাতিয়ারডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মঠে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবদুল আউয়াল। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (কৃষি) ড. নার্গীস আক্তারের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (জুট টেক্সটাইল উইং) ড. ফেরদৌস আরা দিলরুবা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক ড. এস এম মাহবুব আলী, কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, কৃষক প্রবীর সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবদুল আউয়াল বলেন, কেনাফ হচ্ছে পাটের বিকল্প। আর এই উপকূলীয় অঞ্চলে কেনাফ চাষের বিপুল সম্ভাবনা দেখা গেছে। উপকূলীয় লবণাক্ততা, খরা ও এক ফসলি আমন পরবর্তী পতিত জমিতে অল্প পরিচর্যায় কেনাফ চাষ করে ভালো ফলন পাওয়া যায়। কয়রার কৃষকরা কেনাফ চাষ করতে চাইলে আমরা বিনামূল্যে এর বিজ সরবরাহ করবো। কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ বলেন, উপকূলীয় কয়রা উপজেলার কৃষকদের জন্য কেনাফ আবাদের একটি সুবর্ন সুযোগ হয়ে এসেছে। অনাবাদি ফেলেরাখা জমিতে কেনাফ চাষ করে লাভবান হতে পারবেন কৃষকেরা। আমরা কৃষকের দোরগোড়ায় কেনাফের প্রযুক্তি পৌঁছে দিচ্ছি, যাতে কৃষক কেনাফ চাষের প্রতি আগ্রহী হয়। এখানকার কৃষকরা যেভাবে সাড়া দিচ্ছেন, খুব শিগগির কয়রা উপজেলা কেনাফের জন্য গুরুত্ব পাবে এবং এখানে পাটের সোনালী ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *