সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ
কয়রায় কমিউনিটি. ইন্টারজেনারেশনাল ডায়ালগ

কয়রায় কমিউনিটি. ইন্টারজেনারেশনাল ডায়ালগ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে যৌন স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য অধিকার জেন্ডার ভিত্তিক সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধ বিষযক উপজেলা পর্যায়ে কমিউনিটি ইন্টারজেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় পরিত্রান কয়রা অফিসে উপজেলা শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ.ম.ম আঃ মালেকের সভাপতিত্বে এতে আলোচনায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, নিকাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুছ আলী,হিন্দু বিবাহ রেজিস্ট্রার এ্যাডঃ স্বদেশ কুমার মিস্ত্রী,শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মুর্শিদা আক্তার,পরিত্রানের প্রোগ্রাম অফিসার মোঃ আলাউদ্দিন,অঞ্জলী মুন্ডা,বাসন্তী মুন্ডা,সাধনা মুন্ডা,শিউলি মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, বিবাহ রেজিস্ট্রার সহ কয়রা উপজেলার বিভিন্ন মুন্ডা কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাল্যবিবাহ, প্রজনন স্বাস্থ্য, শিশু অধিকার সহ নানা বিষয়ে কার্যকারী পদক্ষেপ গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *