সংবাদ শিরোনামঃ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক
উপকূলে উঠতি বয়সীদের মধ্যে মাদকের ভয়াবহ বিস্তার

উপকূলে উঠতি বয়সীদের মধ্যে মাদকের ভয়াবহ বিস্তার

সাকিব ক্রাইম রিপোর্টার।
উপকূলের বিভিন্ন অঞ্চলে দিন দিন বাড়ছে উঠতি বয়সী তরুণদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় সুযোগ নিচ্ছে এসব তরুণ। প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মরণব্যাধি ইয়াবা ও গাঁজা।
স্থানীয়দের অভিযোগ, হাতের নাগালেই এখন পাওয়া যাচ্ছে মাদকদ্রব্য। মাত্র ১০০ টাকায় মিলছে এক মোড়া গাঁজা। প্রতিদিন বিকেল ও সন্ধ্যার সময় এলাকাজুড়ে দেখা যায় গাঁজা সেবনকারীদের আনাগোনা।
এ বিষয়ে অভিভাবকরা বলেন, “কোনভাবেই আমাদের ছেলেদের নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এখন গাঁজা ও ইয়াবা খুব সহজলভ্য হয়ে পড়েছে। বন্ধু-বান্ধবের মাধ্যমে তারা এসবের সঙ্গে জড়িয়ে যাচ্ছে।”
অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন গ্রামের কিছু অসাধু ব্যবসায়ী দূর এলাকা থেকে ইয়াবা ও গাঁজা এনে স্থানীয়ভাবে বিক্রি করছেন। এর ফলে এলাকায় অপরাধ প্রবণতা ও সামাজিক অস্থিরতা বাড়ছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও যুবকদের জন্য সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে এ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *