সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে গরিবের ডাক্তার শাকির, মানবিক সেবায় মুগ্ধ রোগীরা কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন শহিদুল ইসলাম দেবহাটায় মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ না করার দাবিতে কুলিয়ায় বিশাল মানববন্ধন কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ  শ্যামনগরে ৪ স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পর, উদ্ধার করল পুলিশ শ্যামনগরের ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনে সহকারী কাস্টোডিয়ান শাহিন মিয়া অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে দেবহাটায় আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানব পাচার রোধে কোস্ট গার্ড আমাদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমে পড়েছেন ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন 
আমাদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমে পড়েছেন ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন 

আমাদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমে পড়েছেন ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন 

কয়রা প্রতিনিধিঃ

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমে পড়েছেন খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি:জাহিদুর রহমান শোভন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত,তরুণ এই নেতা জাহিদুর রহমান শোভন তিনি ছাত্রজীবন থেকে এই পর্যন্ত দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন। তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে পেশাগত সুনাম,সামাজিক কর্মকান্ড ও রাজনৈতিক ত্যাগের কারণে তৃণমূল কর্মীদের কাছে তিনি এখন এক “আস্থার নাম” হয়ে উঠেছেন।

এলাবাসীর সাথে কথা বলে জানা গেছে, আমাদী ইউনিয়নের ১নং থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত প্রতিটি গ্রামে জাহিদুর রহমান শোভনের পক্ষে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিল হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, “টাকার রাজনীতি না, ত্যাগের রাজনীতির জয় হোক। শিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের জাহিদুর রহমান শোভন মনোনয়ন পেলে বিএনপি’র বিজয় সুনিশ্চিত।”

স্থানীয় বিএনপি কর্মী মোঃ শাহজাহান গাজী,মোকসেদ সরদার বলেন, “জাহিদুর রহমান শোভন দলের ক্রান্তিলগ্নে আন্দোলন সংগ্রামে রাজপথে সরব ছিলেন,নেতাকর্মীদের পাশে ছিলেন, জেল-জুলুম সহ্য করেছেন। উনার মতো নেতা চেয়ারম্যান হলে আমাদী ইউনিয়নে বিএনপির সোনালী দিন ফিরে আসবে। “আমাদী বাজারের ব্যবসায়ী মঙ্গল ঘোষ বলেন, জাহিদুর রহমান শোভন ৫ই আগস্ট পরবর্তী ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন বলেই আমাদের কোন ক্ষয়ক্ষতি হয় নাই,ওনার বাবা মরহুম অলেজ উদ্দিন এই ইউনিয়নে কয়েকবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন,সৎ মানুষ ছিলেন,উনার বাবার মত উনি অনেক সৎ মানুষ, চেয়ারম্যান হলে অবশ্যই এলাকার উন্নয়ন হবে।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি: জাহিদুর রহমান শোভন বলেন, “দলের হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন দেয়, আমি কথা দিচ্ছি — আমাদী ইউনিয়নকে মডেল ইউনিয়ন বানাবো। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শিক্ষিত ও স্মার্ট ইউনিয়ন গড়াই হবে আমার লক্ষ্য। আমি জনগণের সেবক হয়ে কাজ করবো, নেতা হবো না।”

তিনি আরো বলেন, “বিএনপি একটি বৃহৎ পরিবার। মনোনয়ন যে-ই পাক, আমরা সবাই মিলে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *